ফেসবুক থেকেই হবে ইনস্টাগ্রামে পোস্ট

১০ মার্চ, ২০২০ ২৩:৪৬  
২০১৭ সালে ইনস্টাগ্রামের স্টোরিজ সরাসরি ফেসবুকে শেয়ার করার নতুন টুল চালু করা হয়। এবার ফেসবুকের স্টোরিজ সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। ইতিমধ্যে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট। ব্যবহারকারীরা তাদের স্টোরি প্রাইভেসি সেটিংস থেকে ‘শেয়ার স্টোরি টু ইনস্টাগ্রাম’ চালু করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে যখন ফেসবুকে স্টোরি যুক্ত করা হবে তখন ইনস্টাগ্রামে শেয়ার করার বাটন দেখতে পাবেন। তবে নতুন টুলে বিপরীতভাবে ক্রস-পোস্ট করার সুযোগ থাকছে না। মূলত ব্যবহারকারীদের তাদের মুহুর্তগুলো সহজে উভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুবিধা দিতে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। তবে এই ফিচারের মাধ্যমে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে ইনস্টাগ্রামে কতোটা পোস্ট ভিউ হয়েছে সেটি দেখা যাবে কিনা তা জানানো হয়নি। ডিবিটেক/বিএমটি